মেরুনপেপার — Header

১৯৭০ সালের নির্বাচনঃ যে নির্বাচনে পাকিস্তানের অবিচারের জবাব দিয়েছে বাংলা

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
১৯৭০ সালের সাধারণ নির্বাচনঃ যে নির্বাচনে পাকিস্তানের অবিচারের জবাব দিয়েছে বাংলা

১৯৭০ সালের নির্বাচন ছিল তৎকালীন অবিভক্ত পাকিস্তানের প্রথম ও শেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পাকিস্তানের শাসকগোষ্ঠী নির্বাচনের পর শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর না করার ফলে সৃষ্টি হয় তীব্র রাজনৈতিক সংকট, যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রূপ নেয়।

১৯৭০ সালের নির্বাচন প্রেক্ষাপট

১৯৭০ সালের সাধারণ নির্বাচন ছিল পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) জনগণের স্বাধীনতা সংগ্রামের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাঙালি জাতির স্বাধিকার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যকে কেন্দ্র করে প্রণীত ‘ছয় দফা আন্দোলন’ ছিল নির্বাচনের প্রধান ইস্যু। ১৯৬৯ সালের মার্চ মাসে পূর্ব পাকিস্তানে গণআন্দোলনের কারণে আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান দায়িত্ব গ্রহণ করে সামরিক শাসন জারি করেন এবং জাতীয় পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ইয়াহিয়া খানের তৎকালীন উপদেষ্টা জি.ডব্লিউ চৌধুরীর মতে, প্রেসিডেন্ট অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী ছিলেন এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া মসৃণ করতে চেয়েছিলেন।

১৯৭০ সালের ৭ই জুন আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান শুরু করে। স্থানীয় ইস্যুগুলোতে জোর দিয়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনী প্রচারাভিযানে বিশেষ ভূমিকা রাখেন। নির্বাচনী প্রচারাভিযানের ভাষণ-বক্তৃতাগুলোতে স্থানীয় ইস্যুগুলোর পাশাপাশি ছয়-দফা কর্মসূচীও তুলে ধরা হয়। শেখ মুজিবুর রহমান বলেন, “আমরা যদি সময়ের ডাকে সাড়া দিতে ব্যর্থ হই তাহলে আগামী প্রজন্ম আমাদেরকে দায়ী করবে।” তবে, নির্বাচন পূর্বকালীন জনপ্রিয়তা সত্ত্বেও এক সাক্ষাতকারে তিনি বলেন, নির্বাচনে না জেতার আগ পর্যন্ত তিনি নিজেকে জনগণের প্রতিনিধি হিসেবে ভাবতে পারেন না।

১৯৭০ সালের নির্বাচন

নির্বাচনকালীন প্রচারণায় শেখ মুজিবুর রহমান বাংলাকে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দেন। ছয়দফা এবং বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে এই ‘সোনার বাংলা’ শ্লোগান পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

আওয়ামিলীগ বিরোধী দলগুলো শেখ মুজিবকে ভারতের হিন্দুদের দালাল হিসেবে চিত্রিত করার চেষ্টা করলেও তা কাজে আসেনি। ভারত বিরোধীতার চেয়ে পশ্চিম পাকিস্তান বিরোধিতাই সেসময় প্রবলভাবে কাজ করেছিল।

যদিও শেখ মুজিবুর রহমানের মতে, বাঙালির মুক্তির সনদ ছয় দফার পক্ষে রেফারেন্ডাম বা গণভোট হলো ১৯৭০ সালের নির্বাচন, পাকিস্তানের শাসকরা এই ছয় দফাকে মনে করতেন ‘বিচ্ছিন্নতাবাদের ছদ্ম দলিল’।

তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রভাবশালী নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ১৯৭০ সালের নির্বাচন বর্জনের ডাক দিয়ে নির্বাচন থেকে সরে যান। এ নিয়ে বিতর্ক থাকলেও, ভাসানী যদি নির্বাচনে শেষ পর্যন্ত থাকতেন তাহলে পূর্ব-পাকিস্তানে ভোট ভাগ হয়ে যেত এবং আওয়ামী লীগ হয়তো একচ্ছত্র আধিপত্য পেতো না। শেখ মুজিবুর এককভাবে বেরিয়ে আসতে পারলে স্বাধীনতার প্রশ্নটি সহজ হবে জন্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করা থেকে সরে এসেছিলেন।

১৯৭০ সালের সাধারণ নির্বাচনের ফলাফল

১৯৭০ সালে পূর্ব পাকিস্তানে এ নির্বাচন বন্যার কারণে কয়েক মাস পিছিয়ে ডিসেম্বর পর্যন্ত গড়ায়। ১৯৭০ সালের ৭ই ডিসেম্বর পাকিস্তানের প্রথম এবং শেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় সমগ্র পূর্ব পাকিস্তানকে একটি প্রদেশ এবং পশ্চিম পাকিস্তানকে চারটি প্রদেশে ভাগ করা হয়। নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল। পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ সব আসনে প্রার্থী দিয়েছিল, অন্য কোনো রাজনৈতিক দল সব আসনে প্রার্থী দিতে পারেনি। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ এ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, পূর্ব পাকিস্তানের ১৬৯টি আসনের মধ্যে ১৬২টি আসনে বিজয়ী হয়। পাকিস্তান পিপলস পার্টি মাত্র ১২০ আসনে প্রার্থী দেয় এবং তারা পশ্চিম পাকিস্তানে ৮১ আসনে বিজয়ী হয়।

১৯৭০ সালের নির্বাচন

নির্বাচনে জিতে পূর্ব পাকিস্তানের নেতা হয়ে ওঠেন শেখ মুজিবুর রহমান। আর অন্যদিকে ভুট্টো নিজেকে পশ্চিম পাকিস্তানের নেতা ঘোষণা করেন। তিনি প্রশ্ন তোলেন, একটি প্রদেশে জয়ী হয়ে কিভাবে পুরো পাকিস্তানের শাসনভার শেখ মুজিবের হাতে তুলে দেয়া যায়? শেখ মুজিবর রহমানকে সরকার গঠনের সুযোগ না দিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১৯৭১ সালের ১লা মার্চ অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা করেন।

রাজনৈতিক সংকট ও স্বাধীনতা যুদ্ধ

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর পাকিস্তানের শাসকগোষ্ঠী শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করে, যার ফলে তীব্র রাজনৈতিক সংকট সৃষ্টি হয়। অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণার প্রতিবাদে শেখ মুজিবের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু হয়। সংকট তীব্র আকার ধারণ করলে ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামে বাঙালি জনগণের ওপর বর্বরোচিত গণহত্যা চালায় এবং শুরু হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ।

শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযুদ্ধের সময় দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় জনগণ ও মুক্তিবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক হত্যা, ধর্ষণ এবং লুণ্ঠন চালায়।

মুক্তিযুদ্ধে বাঙালি মুক্তিযোদ্ধারা, যারা ছিলেন বেসামরিক নাগরিক এবং প্রশিক্ষিত সৈন্য, তারা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনা করে। মুক্তিযুদ্ধে নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নারীরা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করা, গোয়েন্দা তথ্য সরবরাহ করা, এবং চিকিৎসা সেবায় অংশ নেন। ভারত সরকার মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করে এবং ১৯৭১ সালের ৩ ডিসেম্বরে যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে। স্বাধীনতা যুদ্ধে ভারতের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

নবগঠিত বাংলাদেশের চ্যালেঞ্জ

স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। স্বাধীনতার পর নবগঠিত বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।

  • অর্থনৈতিক দুর্বলতা দীর্ঘদিনের অবহেলা ও শোষণের ফলে স্বাধীনতার সময় বাংলাদেশের অর্থনীতি ছিল অত্যন্ত দুর্বল। পরিকাঠামো ছিল ধ্বংসস্তূপ, কৃষি উৎপাদন ছিল কম, এবং শিল্প ছিল প্রায় অনুপস্থিত।
  • খাদ্য ঘাটতি যুদ্ধের কারণে কৃষিক্ষেত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং খাদ্য উৎপাদন কমে গিয়েছিল। ফলে দেশে তীব্র খাদ্য ঘাটতি দেখা দেয়।
  • শরণার্থী সংকট মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষ ভারতে পালিয়ে গিয়েছিল। স্বাধীনতার পর তারা দেশে ফিরে আসতে শুরু করে। এই বিপুল সংখ্যক মানুষকে পুনর্বাসন করা একটি বড় চ্যালেঞ্জ ছিল।
  • সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘদিনের পাকিস্তানি শাসনামলে বাঙালিদের উপর অত্যাচার ও নিপীড়নের ফলে অনেক হিন্দু বাঙালি ভারতে পালিয়ে গিয়েছিলেন। স্বাধীনতার পর তাদের ফিরিয়ে আনা এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল।
  • রাজনৈতিক অস্থিরতা স্বাধীনতার পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়।

এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকার যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন, এবং সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করে।

স্বাধীনতার ৫০ বছর পরেও ১৯৭০ সালের নির্বাচন ও পরবর্তী ঘটনাপ্রবাহ বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান পেয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বাঙালি জাতি তাদের অধিকার ও স্বাধীনতার সংগ্রামে একত্রিত হয়ে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটায়।

    Leave a Comment

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    শেয়ার করুনঃ
    আরো আর্টিকেল পড়ুন
    বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ (২০১৪): হেগের আদালতের রায় ও ভূ-রাজনৈতিক বিশ্লেষণ
    বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ (২০১৪): হেগের আদালতের রায় ও ভূ-রাজনৈতিক বিশ্লেষণ

    মিয়ানমারের সাথে সমুদ্রসীমা জয়ের মাত্র দুই বছর পর, বাংলাদেশ দীর্ঘদিনের অমীমাংসিত বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে আরেকটি ঐতিহাসিক বিজয় অর্জন করে। ২০১৪ সালের ৭ জুলাই, নেদারল্যান্ডসের হেগ-এ অবস্থিত পার্মানেন্ট কোর্ট অব আর্বিটেশন (PCA) এই রায় ঘোষণা করে।

    মধ্যপ্রাচ্য সংকট
    মধ্যপ্রাচ্য সংকট ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ: এক নতুন স্নায়ুযুদ্ধের সূচনা?

    পশ্চিমা মিডিয়ার শেখানো বুলি ভুলে গিয়ে একবার মানচিত্রের দিকে তাকান। মধ্যপ্রাচ্যের এই অন্তহীন রক্তপাতের আড়ালে আসলে চলছে বিশ্বের ২০ শতাংশ তেলের লাইফলাইন—’হরমুজ প্রণালী’ নিয়ন্ত্রণের এক নোংরা স্নায়ুযুদ্ধ।

    করফু চ্যানেল মামলা (১৯৪৯): আন্তর্জাতিক আদালতের প্রথম রায় ও ঐতিহাসিক আইনি বিশ্লেষণ
    করফু চ্যানেল মামলা (১৯৪৯)ঃ আন্তর্জাতিক আদালতের প্রথম রায় ও ঐতিহাসিক আইনি বিশ্লেষণ

    করফু চ্যানেল মামলা (১৯৪৯)-এর ঘটনা, আইনি ইস্যু এবং ICJ-এর ঐতিহাসিক রায় সম্পর্কে জানুন। ইনোসেন্ট প্যাসেজ ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা প্রতিষ্ঠায় এর গুরুত্ব অপরিসীম।

    বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সমুদ্রসীমা বিরোধ (২০১২)ঃ আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায় ও আইনি বিশ্লেষণ
    বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সমুদ্রসীমা বিরোধ (২০১২)ঃ আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায় ও আইনি বিশ্লেষণ

    দীর্ঘ চার দশকের জট এবং কূটনৈতিক টানাপোড়েনের পর, জার্মানির হামবুর্গে অবস্থিত ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি (ITLOS)-এর ঐতিহাসিক রায়ের মাধ্যমে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সমুদ্রসীমা বিরোধ-এর শান্তিপূর্ণ সমাপ্তি ঘটে।

    সমুদ্র আইনঃ আন্তর্জাতিক সমুদ্র আইনের সংজ্ঞা ও ভূ-রাজনীতিতে এর গুরুত্ব, law of the sea
    সমুদ্র আইনঃ আন্তর্জাতিক সমুদ্র আইনের সংজ্ঞা ও ভূ-রাজনীতিতে এর গুরুত্ব

    সমুদ্র আইন হলো আন্তর্জাতিক নিয়ম-কানুন, চুক্তি এবং প্রথার সমষ্টি, যা বিশ্বের সাগর ও মহাসাগরগুলোর ব্যবহার নিয়ন্ত্রণ করে। এটি কোনো একক দেশের আইন নয়, বরং জাতিসংঘের মাধ্যমে স্বীকৃত একটি আন্তর্জাতিক আইনি কাঠামো।

    ৭১১ খ্রিস্টাব্দের বসন্তকালে (রজব মাস, ৯২ হিজরি) তারিক বিন জিয়াদ প্রায় ৭,০০০ বারবার সৈন্যের একটি বাহিনী নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেন।
    তারিক বিন জিয়াদঃ স্পেন বিজয়ী মুসলিম সেনাপতির জীবনী

    তারিক বিন জিয়াদ ছিলেন আন্দালুসিয়া বিজয়ের মহানায়ক। জানুন ৭১১ সালে তার স্পেন অভিযান, জাহাজ পোড়ানোর ঘটনা এবং গুয়াদালেতের যুদ্ধের রোমাঞ্চকর ইতিহাস।

    স্পেনে মুসলমানদের ইতিহাসঃ ইউরোপে ৮০০ বছরের গৌরবময় উপাখ্যান
    স্পেনে মুসলমানদের ইতিহাসঃ ইউরোপে ৮০০ বছরের গৌরবময় উপাখ্যান

    ইউরোপের ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, মধ্যযুগে যখন পুরো মহাদেশটি কুসংস্কার, অপরিচ্ছন্নতা আর অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল, ঠিক তখনই আইবেরীয় উপদ্বীপ বা স্পেনের বুকে জ্বলে উঠেছিল এক অনন্য সভ্যতার মশাল। মুসলমানরা এই ভূখণ্ডের নাম দিয়েছিল ‘আল-আন্দালুস’।

    মধ্যপ্রাচ্যের রাজনীতি আজ যে উত্তেজনায় ভরা, তার কেন্দ্রবিন্দুতে আছে ফিলিস্তিনি সংকট এবং আব্রাহাম চুক্তি নামের এক পরিবর্তনশীল কূটনৈতিক প্যাকেজ।
    ফিলিস্তিনি সংকট ও আব্রাহাম চুক্তিঃ সমালোচনা, সুফল ও বাস্তবতা

    মধ্যপ্রাচ্যের রাজনীতি আজ যে উত্তেজনায় ভরা, তার কেন্দ্রবিন্দুতে আছে ফিলিস্তিনি সংকট এবং আব্রাহাম চুক্তি নামের এক পরিবর্তনশীল কূটনৈতিক প্যাকেজ।

    পি আর পদ্ধতি কী — ধরন, সুবিধা-অসুবিধা ও বাংলাদেশের নির্বাচনে প্রাসঙ্গিকতা (1)
    পি আর পদ্ধতি কী — ধরন, সুবিধা-অসুবিধা ও বাংলাদেশের নির্বাচনে প্রাসঙ্গিকতা

    পি আর পদ্ধতি হলো আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা। পি আর পদ্ধতির ধরন, সুবিধা, অসুবিধা বিবেচনায় বাংলাদেশে পি আর পদ্ধতি প্রাসঙ্গিক কি না প্রশ্ন উঠেছে।

    বিশ্বের প্রথম লিখিত সংবিধানগুলোর অন্যতম মদিনা সনদ ইসলামি রাষ্ট্র, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতির অনন্য ঐতিহাসিক দলিল। 
    মদিনা সনদ কীঃ মদিনা সনদের প্রধান ধারা ও বিশ্ব ইতিহাসে এর গুরুত্ব বিশ্লেষণ

    বিশ্বের প্রথম লিখিত সংবিধানগুলোর অন্যতম মদিনা সনদ ইসলামি রাষ্ট্র, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতির অনন্য ঐতিহাসিক দলিল। 

    এই আর্টিকেলগুলিও আপনি পড়তে পারেন

    বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ (২০১৪): হেগের আদালতের রায় ও ভূ-রাজনৈতিক বিশ্লেষণ

    বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ (২০১৪): হেগের আদালতের রায় ও ভূ-রাজনৈতিক বিশ্লেষণ

    মিয়ানমারের সাথে সমুদ্রসীমা জয়ের মাত্র দুই বছর পর, বাংলাদেশ দীর্ঘদিনের অমীমাংসিত বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে আরেকটি ঐতিহাসিক বিজয় অর্জন করে। ২০১৪ সালের ৭ জুলাই, নেদারল্যান্ডসের হেগ-এ অবস্থিত পার্মানেন্ট কোর্ট অব আর্বিটেশন (PCA) এই রায় ঘোষণা করে।

    মধ্যপ্রাচ্য সংকট

    মধ্যপ্রাচ্য সংকট ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ: এক নতুন স্নায়ুযুদ্ধের সূচনা?

    পশ্চিমা মিডিয়ার শেখানো বুলি ভুলে গিয়ে একবার মানচিত্রের দিকে তাকান। মধ্যপ্রাচ্যের এই অন্তহীন রক্তপাতের আড়ালে আসলে চলছে বিশ্বের ২০ শতাংশ তেলের লাইফলাইন—’হরমুজ প্রণালী’ নিয়ন্ত্রণের এক নোংরা স্নায়ুযুদ্ধ।

    করফু চ্যানেল মামলা (১৯৪৯): আন্তর্জাতিক আদালতের প্রথম রায় ও ঐতিহাসিক আইনি বিশ্লেষণ

    করফু চ্যানেল মামলা (১৯৪৯)ঃ আন্তর্জাতিক আদালতের প্রথম রায় ও ঐতিহাসিক আইনি বিশ্লেষণ

    করফু চ্যানেল মামলা (১৯৪৯)-এর ঘটনা, আইনি ইস্যু এবং ICJ-এর ঐতিহাসিক রায় সম্পর্কে জানুন। ইনোসেন্ট প্যাসেজ ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা প্রতিষ্ঠায় এর গুরুত্ব অপরিসীম।

    নিয়মিত আর্টিকেল পেতে

    সাবস্ক্রাইব করুন

    Scroll to Top