মেরুনপেপার — Header

শেখ মুজিবুর রহমানঃ দূরদর্শী নেতা নাকি ক্ষমতার অলিন্দে হারিয়ে যাওয়া এক স্বপ্নদ্রষ্টা?

শেখ মুজিবুর রহমানের জীবন ছিল একদিকে সংগ্রাম ও বিপ্লবের প্রতীক, অন্যদিকে ক্ষমতার প্রতি এক অনিবার্য আকর্ষণও কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি।
sheikh mujibur rahman, maroonpaper, maroon paper, maroonpaper.com, maroon paper blog,

বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান ছিলেন এক অবিস্মরণীয় নেতা, যাঁর অসীম নেতৃত্ব ও ত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতার সম্মান লাভ করে। তার জীবন ছিল একদিকে সংগ্রাম ও বিপ্লবের প্রতীক, অন্যদিকে ক্ষমতার প্রতি এক অনিবার্য আকর্ষণও কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার সংগ্রামে এক অনন্য দৃষ্টিভঙ্গি ও সাহসের পরিচয় পাওয়ার পাশাপাশি তার শাসনামলে রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির উত্থান-পতনও জনমনে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এই নিবন্ধে আমরা শেখ মুজিবুর রহমানের জীবন, তার ব্যক্তিগত দিক, রাজনৈতিক ভূমিকা, এবং তার শাসনামলে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার একটি বিশ্লেষণ উপস্থাপন করবো।

শেখ মুজিবের শৈশব ও শিক্ষা

শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ লুৎফর রহমান এবং মা সায়েরা খাতুন তাকে আদর করে “খোকা” নামে ডাকতেন। মুজিব ছিলেন তাদের চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তৃতীয়। শৈশব থেকেই তিনি ছিলেন প্রাণবন্ত, সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন।

মুজিব তার প্রাথমিক শিক্ষা শুরু করেন টুঙ্গিপাড়া মিশন স্কুলে। অল্প বয়সেই তার অসাধারণ নেতৃত্বগুণের প্রকাশ ঘটে। সহপাঠীদের প্রতি তার সহযোগিতা এবং অন্যায়ের প্রতিবাদ করার সাহস তাকে সবার কাছেই প্রিয় করে তোলে। ১৯২৯ সালে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। কিন্তু বারবার অসুস্থতার কারণে তার পড়াশোনায় বিঘ্ন ঘটে।

১৯৩৭ সালে গোপালগঞ্জ মিশন স্কুল থেকে মুজিব তার মাধ্যমিক শিক্ষা শুরু করেন। এই সময়েই তিনি রাজনীতির প্রতি আকৃষ্ট হন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন এবং মুসলিম লীগের কার্যক্রম তাকে গভীরভাবে প্রভাবিত করে। ১৯৪২ সালে গোপালগঞ্জ মিশন স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাস করেন।

ম্যাট্রিকুলেশনের পর তিনি কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন। সেখানকার ছাত্রাবাসে থাকাকালীন তার নেতৃত্বগুণের আরও বিকাশ ঘটে। তিনি ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। ১৯৪৬ সালে তিনি বিএ পাস করেন। এই সময়েই তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল হাশিমের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন, যা তার রাজনৈতিক জীবনের ভিত্তি স্থাপনে বড় ভূমিকা রাখে।

শেখ মুজিব বিএ পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। কিন্তু ১৯৪৮ সালে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে তাকে বহিষ্কার করা হয়। যদিও তার আনুষ্ঠানিক শিক্ষা এখানে শেষ হয়, তবুও রাজনীতির ক্ষেত্রে তার অর্জন এবং অভিজ্ঞতা তাকে একজন অসামান্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে।

শেখ মুজিবের রাজনৈতিক উত্থান: প্রাথমিক পর্যায়

শেখ মুজিব ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে এই দলটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসেবে পরিণত হয় এবং নাম পরিবর্তন করে “বাংলাদেশ আওয়ামী লীগ” রাখা হয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিটি আন্দোলনে তার নেতৃত্ব ছিল অগ্রগণ্য। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তার সক্রিয় ভূমিকা তাকে জনগণের প্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে।

১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনে শেখ মুজিব মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসন জারির পর তাকে বারবার গ্রেফতার করা হয়। তবে এই সময়েই তার রাজনৈতিক দর্শন আরও শক্তিশালী হয়ে ওঠে।

ছয় দফা আন্দোলন: স্বাধীনতার রূপরেখা

১৯৬৬ সালে শেখ মুজিব ছয় দফা দাবি উত্থাপন করেন, যা মূলত বাঙালির স্বায়ত্তশাসনের রূপরেখা। এই দাবি পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় শাসকদের চ্যালেঞ্জ জানায়। ছয় দফার অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক স্বায়ত্তশাসন এবং আলাদা মুদ্রানীতি। ছয় দফা ছিল বাঙালি জাতীয়তাবাদের কেন্দ্রীয় স্লোগান। তবে পশ্চিম পাকিস্তান এই দাবি কঠোরভাবে দমন করতে চেয়েছিল।

১৯৬৮ সালে “আগরতলা ষড়যন্ত্র মামলা” শেখ মুজিবের জনপ্রিয়তাকে আকাশচুম্বী করে তোলে। এই মামলায় শেখ মুজিবসহ ৩৫ জনকে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে অভিযুক্ত করা হয়। তবে ব্যাপক আন্দোলনের ফলে মামলাটি প্রত্যাহার করতে হয়।

১৯৭০ সালের নির্বাচন ও স্বাধীনতার সংগ্রাম

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসনে জয়লাভ করে। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিবের ঐতিহাসিক ভাষণ বাঙালিকে স্বাধীনতার চেতনার জন্য প্রস্তুত করে।

২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী “অপারেশন সার্চলাইট” চালায়, যা বাঙালির ওপর ব্যাপক হত্যাযজ্ঞের সূচনা করে। শেখ মুজিব সেই রাতে গ্রেফতার হন এবং পশ্চিম পাকিস্তানে প্রেরিত হন। তার নির্দেশনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় এবং ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়।

স্বাধীন বাংলাদেশে শেখ মুজিব: সাফল্য ও ব্যর্থতা

শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ১৯৭১ সালে পাকিস্তানের শাসন থেকে মুক্তি পান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি নিঃসন্দেহে একজন দুর্দান্ত সংগঠক এবং জনমোহিনী নেতা ছিলেন। কিন্তু ১৯৭১ সালের যুদ্ধোত্তর বাংলাদেশে তার শাসন নিয়ে সমালোচনা কম নয়।

শেখ মুজিবুর রহমানের জীবন ছিল একদিকে সংগ্রাম ও বিপ্লবের প্রতীক, অন্যদিকে ক্ষমতার প্রতি এক অনিবার্য আকর্ষণও কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি।

স্বাধীনতার পর শেখ মুজিব বাংলাদেশে ফিরে আসেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজ শুরু হয়। তবে তার প্রশাসনিক সিদ্ধান্তগুলো প্রায়ই সমালোচনার মুখে পড়ে। তড়িঘড়ি করে নেওয়া অনেক সিদ্ধান্ত, যেমন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল গঠন, তার নেতৃত্বের প্রতি প্রশ্ন তুলে দেয়। স্বাধীনতার জন্য প্রয়োজনীয় যে গণতান্ত্রিক চেতনা, তা একদলীয় শাসনের মাধ্যমে ক্ষুণ্ন হয়। এর ফলে দেশের রাজনীতি বিভক্ত হয় এবং সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়।

একদলীয় শাসন বাকশাল: গণতন্ত্র নাকি কর্তৃত্ববাদ?

১৯৭৫ সালে শেখ মুজিব “বাকশাল” প্রতিষ্ঠা করেন। বাকশাল গঠনের পেছনে দাবি ছিল একটি ঐক্যবদ্ধ ও স্থিতিশীল প্রশাসনিক কাঠামো তৈরি করা। কিন্তু বাস্তবে এটি গণতান্ত্রিক চর্চার অবসান ঘটায়। এই সিদ্ধান্তকে অনেকেই তার ক্ষমতার প্রতি মোহ এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মনে করেন। এই সময়ে তিনি তাজউদ্দীন আহমদসহ অনেক গুরুত্বপূর্ণ নেতাকে দল থেকে দূরে সরিয়ে দেন। তাজউদ্দীন ছিলেন মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রাণভোমরা, কিন্তু মুজিবের সাথে মতপার্থক্যের কারণে তাকে দূরে ঠেলে দেওয়া হয়। বিরোধী দল নিষিদ্ধ হয়, সংবাদমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়, এবং একটি ক্ষমতাকেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।

শেখ মুজিব ১৯৭২ সালে জাতীয় রক্ষীবাহিনী নামে একটি নিয়মিত আধা-সামরিক বাহিনী গঠন করেন। শুরুতে মুজিব বাহিনীকাদেরিয়া বাহিনীর সদস্যদের নিয়ে এই বাহিনীর গঠন করা হয় বিদ্রোহ দমন এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য। সাদা পোশাকের এই বাহিনীর কার্যক্রম ছিল হিটলারের গেস্টাপো বাহিনীর মত। এই বাহিনী রাজনৈতিক হত্যাসহ মানবাধিকার অপব্যবহারের অসংখ্য অভিযোগে যেমন গুম, গোলাগুলি, এবং ধর্ষণের সাথে জড়িত হয়ে পড়ে। সাংবাদিক গোলাম মুরশিদ, অ্যান্থনি মাসকারেনহাস এই বাহিনীকে গেস্টাপোর সাথে তুলনা করেছিলেন। ক্ষমতার প্রতি এই মোহ এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।

১৯৭৪ সালের দুর্ভিক্ষ

১৯৭৪ সালের দুর্ভিক্ষ ছিল শেখ মুজিবুর রহমানের শাসনের একটি কালো অধ্যায়। দুর্ভিক্ষে প্রায় ১০ লাখ মানুষ প্রাণ হারায়। প্রাকৃতিক দুর্যোগ এবং সঠিক পরিকল্পনার অভাবে খাদ্য উৎপাদন ব্যাপকভাবে কমে যায়। খাদ্য সংরক্ষণ ও বণ্টনের ক্ষেত্রে সরকারের ব্যর্থতা এবং দুর্নীতি জনজীবনে বিপর্যয় ডেকে আনে। খাদ্য সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা ও দুর্নীতি এই দুর্যোগকে আরও তীব্র করে তোলে। আন্তর্জাতিক সাহায্য আসতে দেরি হওয়া এবং প্রশাসনিক অব্যবস্থাপনা পরিস্থিতি আরও জটিল করে। এই দুর্ভিক্ষ শেখ মুজিবের প্রশাসনের প্রতি জনগণের আস্থা কমিয়ে দেয়। দুর্ভিক্ষ পরবর্তী সময়ে দেশে চোরাকারবারি, কালোবাজারি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা চরম আকার ধারণ করে।

দুর্নীতি ও স্বজনপ্রীতি

শেখ মুজিবের সরকারের মধ্যে দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। তার প্রশাসন ছিল অব্যবস্থাপনার শিকার এবং দলীয়করণ ছিল প্রাধান্য পেয়েছে। দলীয় স্বার্থে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নির্দিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়, যা কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠলেও, তা যথাযথভাবে মোকাবিলা করা হয়নি, যার ফলে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

শেখ মুজিবের হত্যা: ১৯৭৫

রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক ব্যর্থতা শেখ মুজিবের শাসন ব্যবস্থাকে জটিল করে তোলে। আওয়ামী লীগের অভ্যন্তরে ষড়যন্ত্র এবং অসন্তোষ বাড়তে থাকে। তাজউদ্দীন আহমদসহ মুক্তিযুদ্ধকালীন গুরুত্বপূর্ণ নেতাদের দূরে সরিয়ে দেওয়া শেখ মুজিবের অন্যতম বড় ভুল ছিল। এর ফলে তিনি তার সবচেয়ে বিশ্বস্ত ও দক্ষ সহযোগীদের সমর্থন হারান।

একই সঙ্গে সেনাবাহিনীর একটি অংশ তার শাসনের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে। তাদের অভিযোগ ছিল, একদলীয় শাসন বাকশাল গঠন এবং ক্রমবর্ধমান দুর্নীতি দেশের অগ্রগতিতে বড় বাধা সৃষ্টি করেছিল। ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষ এবং এর প্রতিক্রিয়ায় সরকারের ব্যর্থতা জনমানুষের আস্থা ভেঙে দেয়। সংবাদমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ এবং রাজনৈতিক বিরোধীদের দমনে কঠোর নীতি তার জনপ্রিয়তাকে আরও ক্ষতিগ্রস্ত করে।

১৫ আগস্টের হত্যাকাণ্ডের পরিকল্পনা মূলত সেনাবাহিনীর কিছু উচ্চাভিলাষী কর্মকর্তার মধ্যে গড়ে ওঠে। মেজর সৈয়দ ফারুক রহমান, মেজর বজলুল হুদা এবং মেজর শরিফুল হক ডালিম এই পরিকল্পনার প্রধান সংগঠক ছিলেন। তাদের নেতৃত্বে একটি সশস্ত্র দল রাতের অন্ধকারে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করে। শেখ মুজিবের বাসভবনে উপস্থিত সবাইকে হত্যা করা হয়।

এই আক্রমণে শেখ মুজিবের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব, দুই পুত্র শেখ কামাল এবং শেখ জামাল, কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ পরিবারের অনেক সদস্য নিহত হন। নৃশংসতার মাত্রা এমন ছিল যে শিশু শেখ রাসেল পর্যন্ত রক্ষা পাননি। হত্যাকাণ্ডের সময় শেখ মুজিবের দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। হত্যাকারীরা শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদের হত্যা করে ক্ষমতা দখলের প্রক্রিয়া শুরু করে।

১৫ আগস্ট ১৯৭৫ সালের এই হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে গভীর প্রভাব ফেলে। একদিকে এটি একটি রাজনৈতিক যুগের সমাপ্তি ঘটায়, অন্যদিকে দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি অস্থিরতার বীজ বপন করে। ক্ষমতার পট পরিবর্তনের ফলে বাংলাদেশ সামরিক শাসনের অধীনে প্রবেশ করে। জাতির পিতা হিসেবে শেখ মুজিবের অবদান ম্লান হয়ে যায় এবং তার পরিবারকে নির্মূল করার প্রচেষ্টা বাংলাদেশের রাজনীতিকে একটি বিভক্ত ধারায় নিয়ে যায়।

শেখ মুজিব ছিলেন একদিকে বাংলাদেশের স্বাধীনতার প্রধান স্থপতি, অন্যদিকে তার শাসনকাল প্রশ্নবিদ্ধ অনেক সিদ্ধান্তের জন্য সমালোচিত। তার শাসন গণতান্ত্রিক হতে পারত কি না, দুর্ভিক্ষ এড়ানো সম্ভব ছিল কি না, এবং বিশ্বস্ত নেতাদের দূরে সরিয়ে দেওয়া তার সবচেয়ে বড় ভুল ছিল কি না—এমন বহু প্রশ্ন আজও ঐতিহাসিক গবেষণার বিষয়।

শেখ মুজিবের উত্থান এবং পতন একদিকে একটি জাতির গৌরবগাথা, অন্যদিকে একটি শাসকের ক্ষমতার মোহে পতনের করুণ কাহিনি। ১৫ আগস্টের হত্যাকাণ্ড এই দ্বৈত চিত্রকে আরও তীক্ষ্ণ করে তোলে। এটি বাংলাদেশের ইতিহাসের একটি অনন্য এবং মর্মান্তিক অধ্যায়, যা জাতি হিসেবে আমাদের অনেক শিক্ষা দিয়েছে।

    Leave a Comment

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    শেয়ার করুনঃ
    আরো আর্টিকেল পড়ুন
    বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ (২০১৪): হেগের আদালতের রায় ও ভূ-রাজনৈতিক বিশ্লেষণ
    বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ (২০১৪): হেগের আদালতের রায় ও ভূ-রাজনৈতিক বিশ্লেষণ

    মিয়ানমারের সাথে সমুদ্রসীমা জয়ের মাত্র দুই বছর পর, বাংলাদেশ দীর্ঘদিনের অমীমাংসিত বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে আরেকটি ঐতিহাসিক বিজয় অর্জন করে। ২০১৪ সালের ৭ জুলাই, নেদারল্যান্ডসের হেগ-এ অবস্থিত পার্মানেন্ট কোর্ট অব আর্বিটেশন (PCA) এই রায় ঘোষণা করে।

    মধ্যপ্রাচ্য সংকট
    মধ্যপ্রাচ্য সংকট ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ: এক নতুন স্নায়ুযুদ্ধের সূচনা?

    পশ্চিমা মিডিয়ার শেখানো বুলি ভুলে গিয়ে একবার মানচিত্রের দিকে তাকান। মধ্যপ্রাচ্যের এই অন্তহীন রক্তপাতের আড়ালে আসলে চলছে বিশ্বের ২০ শতাংশ তেলের লাইফলাইন—’হরমুজ প্রণালী’ নিয়ন্ত্রণের এক নোংরা স্নায়ুযুদ্ধ।

    করফু চ্যানেল মামলা (১৯৪৯): আন্তর্জাতিক আদালতের প্রথম রায় ও ঐতিহাসিক আইনি বিশ্লেষণ
    করফু চ্যানেল মামলা (১৯৪৯)ঃ আন্তর্জাতিক আদালতের প্রথম রায় ও ঐতিহাসিক আইনি বিশ্লেষণ

    করফু চ্যানেল মামলা (১৯৪৯)-এর ঘটনা, আইনি ইস্যু এবং ICJ-এর ঐতিহাসিক রায় সম্পর্কে জানুন। ইনোসেন্ট প্যাসেজ ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা প্রতিষ্ঠায় এর গুরুত্ব অপরিসীম।

    বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সমুদ্রসীমা বিরোধ (২০১২)ঃ আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায় ও আইনি বিশ্লেষণ
    বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সমুদ্রসীমা বিরোধ (২০১২)ঃ আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায় ও আইনি বিশ্লেষণ

    দীর্ঘ চার দশকের জট এবং কূটনৈতিক টানাপোড়েনের পর, জার্মানির হামবুর্গে অবস্থিত ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি (ITLOS)-এর ঐতিহাসিক রায়ের মাধ্যমে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সমুদ্রসীমা বিরোধ-এর শান্তিপূর্ণ সমাপ্তি ঘটে।

    সমুদ্র আইনঃ আন্তর্জাতিক সমুদ্র আইনের সংজ্ঞা ও ভূ-রাজনীতিতে এর গুরুত্ব, law of the sea
    সমুদ্র আইনঃ আন্তর্জাতিক সমুদ্র আইনের সংজ্ঞা ও ভূ-রাজনীতিতে এর গুরুত্ব

    সমুদ্র আইন হলো আন্তর্জাতিক নিয়ম-কানুন, চুক্তি এবং প্রথার সমষ্টি, যা বিশ্বের সাগর ও মহাসাগরগুলোর ব্যবহার নিয়ন্ত্রণ করে। এটি কোনো একক দেশের আইন নয়, বরং জাতিসংঘের মাধ্যমে স্বীকৃত একটি আন্তর্জাতিক আইনি কাঠামো।

    ৭১১ খ্রিস্টাব্দের বসন্তকালে (রজব মাস, ৯২ হিজরি) তারিক বিন জিয়াদ প্রায় ৭,০০০ বারবার সৈন্যের একটি বাহিনী নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেন।
    তারিক বিন জিয়াদঃ স্পেন বিজয়ী মুসলিম সেনাপতির জীবনী

    তারিক বিন জিয়াদ ছিলেন আন্দালুসিয়া বিজয়ের মহানায়ক। জানুন ৭১১ সালে তার স্পেন অভিযান, জাহাজ পোড়ানোর ঘটনা এবং গুয়াদালেতের যুদ্ধের রোমাঞ্চকর ইতিহাস।

    স্পেনে মুসলমানদের ইতিহাসঃ ইউরোপে ৮০০ বছরের গৌরবময় উপাখ্যান
    স্পেনে মুসলমানদের ইতিহাসঃ ইউরোপে ৮০০ বছরের গৌরবময় উপাখ্যান

    ইউরোপের ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, মধ্যযুগে যখন পুরো মহাদেশটি কুসংস্কার, অপরিচ্ছন্নতা আর অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল, ঠিক তখনই আইবেরীয় উপদ্বীপ বা স্পেনের বুকে জ্বলে উঠেছিল এক অনন্য সভ্যতার মশাল। মুসলমানরা এই ভূখণ্ডের নাম দিয়েছিল ‘আল-আন্দালুস’।

    মধ্যপ্রাচ্যের রাজনীতি আজ যে উত্তেজনায় ভরা, তার কেন্দ্রবিন্দুতে আছে ফিলিস্তিনি সংকট এবং আব্রাহাম চুক্তি নামের এক পরিবর্তনশীল কূটনৈতিক প্যাকেজ।
    ফিলিস্তিনি সংকট ও আব্রাহাম চুক্তিঃ সমালোচনা, সুফল ও বাস্তবতা

    মধ্যপ্রাচ্যের রাজনীতি আজ যে উত্তেজনায় ভরা, তার কেন্দ্রবিন্দুতে আছে ফিলিস্তিনি সংকট এবং আব্রাহাম চুক্তি নামের এক পরিবর্তনশীল কূটনৈতিক প্যাকেজ।

    পি আর পদ্ধতি কী — ধরন, সুবিধা-অসুবিধা ও বাংলাদেশের নির্বাচনে প্রাসঙ্গিকতা (1)
    পি আর পদ্ধতি কী — ধরন, সুবিধা-অসুবিধা ও বাংলাদেশের নির্বাচনে প্রাসঙ্গিকতা

    পি আর পদ্ধতি হলো আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা। পি আর পদ্ধতির ধরন, সুবিধা, অসুবিধা বিবেচনায় বাংলাদেশে পি আর পদ্ধতি প্রাসঙ্গিক কি না প্রশ্ন উঠেছে।

    বিশ্বের প্রথম লিখিত সংবিধানগুলোর অন্যতম মদিনা সনদ ইসলামি রাষ্ট্র, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতির অনন্য ঐতিহাসিক দলিল। 
    মদিনা সনদ কীঃ মদিনা সনদের প্রধান ধারা ও বিশ্ব ইতিহাসে এর গুরুত্ব বিশ্লেষণ

    বিশ্বের প্রথম লিখিত সংবিধানগুলোর অন্যতম মদিনা সনদ ইসলামি রাষ্ট্র, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতির অনন্য ঐতিহাসিক দলিল। 

    এই আর্টিকেলগুলিও আপনি পড়তে পারেন

    বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ (২০১৪): হেগের আদালতের রায় ও ভূ-রাজনৈতিক বিশ্লেষণ

    বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ (২০১৪): হেগের আদালতের রায় ও ভূ-রাজনৈতিক বিশ্লেষণ

    মিয়ানমারের সাথে সমুদ্রসীমা জয়ের মাত্র দুই বছর পর, বাংলাদেশ দীর্ঘদিনের অমীমাংসিত বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে আরেকটি ঐতিহাসিক বিজয় অর্জন করে। ২০১৪ সালের ৭ জুলাই, নেদারল্যান্ডসের হেগ-এ অবস্থিত পার্মানেন্ট কোর্ট অব আর্বিটেশন (PCA) এই রায় ঘোষণা করে।

    মধ্যপ্রাচ্য সংকট

    মধ্যপ্রাচ্য সংকট ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ: এক নতুন স্নায়ুযুদ্ধের সূচনা?

    পশ্চিমা মিডিয়ার শেখানো বুলি ভুলে গিয়ে একবার মানচিত্রের দিকে তাকান। মধ্যপ্রাচ্যের এই অন্তহীন রক্তপাতের আড়ালে আসলে চলছে বিশ্বের ২০ শতাংশ তেলের লাইফলাইন—’হরমুজ প্রণালী’ নিয়ন্ত্রণের এক নোংরা স্নায়ুযুদ্ধ।

    করফু চ্যানেল মামলা (১৯৪৯): আন্তর্জাতিক আদালতের প্রথম রায় ও ঐতিহাসিক আইনি বিশ্লেষণ

    করফু চ্যানেল মামলা (১৯৪৯)ঃ আন্তর্জাতিক আদালতের প্রথম রায় ও ঐতিহাসিক আইনি বিশ্লেষণ

    করফু চ্যানেল মামলা (১৯৪৯)-এর ঘটনা, আইনি ইস্যু এবং ICJ-এর ঐতিহাসিক রায় সম্পর্কে জানুন। ইনোসেন্ট প্যাসেজ ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা প্রতিষ্ঠায় এর গুরুত্ব অপরিসীম।

    নিয়মিত আর্টিকেল পেতে

    সাবস্ক্রাইব করুন

    Scroll to Top