Switch language / ভাষা পরিবর্তন করুন
সর্বমোট ২৪৫টি প্রবন্ধ•পৃষ্ঠা ১৪ / ১৭

সকল প্রবন্ধ

মেরুনপেপারে প্রকাশিত সমস্ত গবেষণা, মতামত, বই পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী প্রবন্ধের সম্পূর্ণ সংকলন।

আইন
১৮ ডিসেম্বর ২০২২

জনমত ও তার সুস্থ বিকাশের অন্তরায়

যেসব রাষ্ট্রে সরকার জনমতের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে কিংবা যেখানে জনমতের কোনো স্বাধীনতা নেই, সেখানে শাসনব্যবস্থা স্বৈরাচারী হয়ে ওঠে। এ ধরনের সরকার জনমনে মত প্রকাশের ক্ষেত্রে ভীতি সঞ্চার করে এবং সেই ভীতিকে লালন ও সুসংহত করার মাধ্যমেই নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে।

রাকিবুল ইসলাম
পড়ুন
ইতিহাস
১০ ডিসেম্বর ২০২২

প্রাচীন গৌড়ে মুঘল আমলের স্থাপত্যকর্ম

মুঘল শাসকগণ ১৫২৬ সাল থেকে ১৮৫৮ সাল পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন। এসময় তারা অসংখ্য স্থাপত্য নির্মাণ করেন। গৌড়ের মুঘল আমলে নির্মিত স্থাপত্যসমূহের মধ্যে তাহখানা কমপ্লেক্স, শাহ নিয়ামত উল্লাহ ওয়ালীর মসজিদ ও সমাধি অন্যতম।

সানজিদা সীমা
পড়ুন
ইতিহাস
১০ ডিসেম্বর ২০২২

প্রাচীন গৌড়ে সুলতানী আমলের স্থাপত্যকর্ম

ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নতত্ত্ব সম্পদে সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ বর্তমানে বাংলাদেশে অবস্থিত। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের রাজধানী হিসেবে শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় নিদর্শন হিন্দু শাসন আমলে বিশেষ করে সেন বংশের শেষ রাজাদের খননকৃত দিঘী ও সুলতানী আমলে মুসলিম সুলতানদের নির্মিত মসজিদই এ উপজেলার প্রধান ঐতিহাসিক স্থাপনা।

সানজিদা সীমা
পড়ুন
আইন
৭ ডিসেম্বর ২০২২

রাষ্ট্র পরিচালনার মূলনীতি: তাত্ত্বিক স্বরূপ, বৈশিষ্ট্য ও আদালতে বলবৎযোগ্যতার সংকট

বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ (অনুচ্ছেদ ৮–২৫): মৌলিক অধিকারের সাথে এদের তুলনামূলক সম্পর্ক, বিচারিক বলবৎ-অযোগ্যতার কারণ এবং কুদরত-ই-এলাহী পনীর মামলার আলোকে সাংবিধানিক বিশ্লেষণ।

রাকিবুল ইসলাম
পড়ুন
অভিমত
২৩ নভেম্বর ২০২২

জাপানের কাছে জার্মানির পরাজয় ও মানবাধিকারের কপট বিলাপ

কাতারকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করার আগে জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো নিজেদের খেলার মাঠের দৈন্য ভুলেছে। ফুটবলের মূল মঞ্চে মনোনিবেশের বদলে তারা এখন নর্দমার নোংরা রাজনীতিতেই অধিক নিমগ্ন।

রাকিবুল ইসলাম
পড়ুন
আইন
১২ নভেম্বর ২০২২

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্জন

২০০০ সালে জাতিসংঘের সহস্রাব্দ সম্মেলনে জাতিসংঘের সহস্রাব্দ ঘোষণাপত্র পাসের পর, ২০১৫ সালের মধ্যে দারিদ্র্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যার টেকসই সুরাহা বা মোকাবেলার জন্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (MDGs) নামে পরিচিত আটটি আন্তর্জাতিক উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়।

রাকিবুল ইসলাম
পড়ুন
আইন
৩০ অক্টোবর ২০২২

মানবাধিকারের সর্বজনীন ঘোষণার অন্তর্নিহিত বৈশিষ্ট্যসমূহ

আন্তর্জাতিক মানবাধিকার আইনের ভিত্তিপ্রস্তর হিসেবে ১৯৪৮ সালের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রকে বিবেচনা করা হয়। আইনত বলবৎযোগ্য অগণিত আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির আদর্শ রূপরেখা হিসেবে এটি কাজ করেছে। অন্যায়-অবিচার মোকাবিলা, বিবাদ নিরসন, নিগৃহীত জনপদে বসবাস কিংবা প্রত্যেকের মানবাধিকার নিশ্চিতকরণের সংগ্রামে—আমাদের সবার জন্যই এই ঘোষণাপত্র আজও এক অবিচল প্রেরণার উৎস।

রাকিবুল ইসলাম
পড়ুন
বই পর্যালোচনা
২৭ অক্টোবর ২০২২

অঁতোয়ান দ্য সাঁত-এজুপেরির ‘দ্য লিটল প্রিন্স’

‘দ্য লিটল প্রিন্স’ ফরাসি অভিজাত, লেখক ও সামরিক বৈমানিক অঁতোয়ান দ্য সাঁত-এজুপেরি রচিত এক কালজয়ী ছোটগল্প বা নভেলা।

রাকিবুল ইসলাম
পড়ুন
বই পর্যালোচনা
২৭ অক্টোবর ২০২২

রলফ ডোবেলি প্রণীত ‘দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি’

বিশ্ববরেণ্য এই চিন্তাবিদ মানুষের বিচারবুদ্ধিহীন আচরণের একশোটি দিক উন্মোচন করেছেন। কীভাবে আমরা আমাদের চিরাচরিত ‘চিন্তন-বিভ্রাট’গুলো শনাক্ত করে সেগুলোর প্রভাব কমিয়ে আনতে পারি এবং পরিণামে আরও সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জীবনকে উৎকর্ষমণ্ডিত করতে পারি, এই গ্রন্থে তারই এক নিপুণ বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে।

রাকিবুল ইসলাম
পড়ুন
বই পর্যালোচনা
২৭ অক্টোবর ২০২২

নিকোলো মাকিয়াভেলির ‘দ্য প্রিন্স’

লিখনযোগ্য ইতিহাসের পরিক্রমায় রাজনৈতিক দর্শনের অগণিত আকর গ্রন্থ রচিত হয়েছে, কিন্তু নিকোলো মাকিয়াভেলির ‘দ্য প্রিন্স’-এর মতো স্বল্পায়ু অথচ সুগভীর প্রভাববিস্তারী কৃতি খুব কমই দেখা যায়।

রাকিবুল ইসলাম
পড়ুন
বই পর্যালোচনা
২৭ অক্টোবর ২০২২

মার্ক ম্যানসনের ‘দ্য সাবটল আর্ট অব নট গিভিং আ ফাক’

ইতিবাচকতা ও আত্মমর্যাদার আতিশয্যে জর্জরিত বর্তমান পৃথিবীতে, মার্ক ম্যানসন তাঁর ‘দ্য সাবটল আর্ট অব নট গিভিং আ ফাক’ গ্রন্থটিতে যাপিত জীবনের অর্থ খুঁজে পাওয়ার এক অভিনব ও প্রথাগত ধারণাবিরোধী দর্শন উপস্থাপন করেছেন।

রাকিবুল ইসলাম
পড়ুন
বই পর্যালোচনা
২৭ অক্টোবর ২০২২

সেপিয়েন্স: আ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যানকাইন্ড — ইউভাল নোয়া হারারি

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত বক্তৃতামালার ওপর ভিত্তি করে রচিত ইউভাল নোয়া হারারির গ্রন্থ 'সেপিয়েন্স: আ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যানকাইন্ড' সর্বপ্রথম ২০১১ সালে ইসরায়েলে হিব্রু ভাষায় প্রকাশিত হয় এবং পরবর্তীকালে ২০১৫ সালে এর ইংরেজি সংস্করণ বিশ্বজুড়ে সমাদৃত হয়।

রাকিবুল ইসলাম
পড়ুন
আইন
১৮ অক্টোবর ২০২২

ইউরোপীয় ইউনিয়নের প্রাতিষ্ঠানিক কাঠামো

ইউরোপীয় ইউনিয়ন সমসাময়িক বিশ্বে নিঃসন্দেহে সর্বাধিক সফল আঞ্চলিক সংগঠন। রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বজায় রাখা এই জোটটির অন্তর্ভুক্ত সাতাশটি ইউরোপীয় রাষ্ট্র। বিশ্ববাণিজ্যের অন্যতম শক্তিশালী এই বলয়টি উদারনৈতিক গণতান্ত্রিক মূল্যবোধের নিরলস পৃষ্ঠপোষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

রাকিবুল ইসলাম
পড়ুন
ইতিহাস
৫ অক্টোবর ২০২২

জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ডঃ ব্রিটিশ সভ্যতার নৃশংস উপহার

টানা দশ মিনিট ধরে গুলি চলে বিক্ষোভ সমাবেশের নিরস্ত্র মানুষের ওপর। কি বীভৎস! কি নৃশংস বর্বরতা!যদিও নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে লুকোচুরি আছে । তবু সেদিন নারী, শিশু সহ কমপক্ষে ৪০০ জন মানুষ সেদিন নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার মানুষ। কিন্তু এই গণহত্যার শিকার হলো কারা? কেনইবা তাদের ওপর এই আক্রমন? কারা এভাবে নিরস্ত্র গণজমায়েতে বর্বর গণহত্যা চালালো? আজকে আমরা জানার চেষ্টা করব ইতিহাসের কুখ্যাত জালিয়ানওয়ালা বাগ গণহত্যার কথা। ইতিহাসে জালিয়ানবাগ গণহত্যা অমৃতসরের গণহত্যা বলেও পরিচিত।

রাকিবুল ইসলাম
পড়ুন

মেরুনপেপারের সাথে যুক্ত থাকুন

আইন, রাজনীতি, ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণধর্মী সেরা প্রবন্ধগুলো প্রতি সপ্তাহে সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।

আমরা স্প্যাম করি না। যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।