ম্যালকম এক্সঃ আসামী থেকে ধর্মীয় নেতা
ম্যালকম এক্স, একজন আফ্রো-আমেরিকান অধিকার কর্মী, সংগঠক। খুব অল্প বয়সেই জেল খেটেছেন তার অপরাধ জীবনের জন্য। প্রায় ৬ বছরের জেল হয়েছিল তার। আর এই সময়েই তার জীবনে আমূল পরিবর্তন আসে, বলা যায় বৈপ্লবিক পরিবর্তন। একজন অপরাধী থেকে পরিবর্তিত হয়ে ওঠেন বিখ্যাত ইসলামি স্কলার। ম্যালকম লিটল থেকে হয়ে ওঠেন আলহাজ্ব মালিক আল শাবাজ।
