মুসকান খান, ভারত, হিজাব, muskan kham মেরুনপেপার মেরুওন পেপার

মুসকান খানের হিজাব ও ভারতের অসাম্প্রদায়িকতা

গত বুধবার ভারতের কর্ণাটকের মেয়ে মুসকান খান বেশ ঝড় তুলেছে, প্রতিবাদের ঝড়। এবং এই ঝড়কে প্রতিরোধের ঝড় বলাটাও মনে হয়না ভুল হবে। আর এই ঝড়ের ঝড়ো হাওয়া ভারতের প্রতিবেশীদের নাড়িয়ে দিয়েও সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে। সারা বিশ্ব মুগ্ধ মুসকানের এই প্রলয়ঙ্করী আবির্ভাবে। যে গুণ নিজের জন্য আবশ্যক হলেও, যারা ঘরের কোনে ঘাপটি মেরে বসে থাকে তবু প্রতিবাদ করে না অন্যায়ের, তারাও মুসকানের এই ‘একাই একশো’ রূপ দেখে বিমুগ্ধ, বিমোহিত।