মেরুনপেপার লেখকদের স্বাধীনতা রক্ষার পাশাপাশি পাঠকের জন্য নির্ভরযোগ্য ও উচ্চমানের কনটেন্ট নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সম্পাদনা নীতিমালায় আমরা ব্যাখ্যা করেছি, কীভাবে সম্পাদনার মাধ্যমে লেখা আরও পরিপূর্ণ, প্রাসঙ্গিক ও প্রাঞ্জল করে তোলা হয়, এবং কী সীমার মধ্যে এই সম্পাদনা সম্পন্ন হয়। এতে লেখকের সম্মান ও কণ্ঠস্বর অক্ষুণ্ন রেখে, প্রয়োজনীয় সম্পাদনার ধরন, প্রক্রিয়া এবং লেখকের অংশগ্রহণের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্পাদনার উদ্দেশ্য
আমাদের লক্ষ্য হলো লেখক ও পাঠকের মাঝে সেতুবন্ধন গড়ে তোলা—যাতে লেখার ভাবনা অক্ষুণ্ণ থেকে পাঠযোগ্যতা, প্রাসঙ্গিকতা ও মান বজায় থাকে।
মেরুনপেপার সম্পাদকীয় টিম লেখার:
বানান ও ভাষাগত শুদ্ধতা
তথ্য উপস্থাপনের স্বচ্ছতা
কাঠামোর পরিষ্কারতা
শিরোনাম ও উপ-শিরোনামের কার্যকারিতা
নিশ্চিত করতে লেখায় প্রয়োজনীয় পরিমার্জন করতে পারে।
কী ধরনের সম্পাদনা হতে পারে?
ক. ছোট সম্পাদনাঃ
বানান সংশোধন
বাক্য গঠন পরিষ্কার করা
শব্দচয়নের সামান্য পরিবর্তন
খ. ব্যাপক সম্পাদনাঃ
শিরোনাম পরিবর্তন
অনুচ্ছেদ পুনঃসংগঠন
অতিরিক্ত ব্যাখ্যা সংযুক্ত করা (বিশেষ প্রয়োজনে)
বড় ধরনের সম্পাদনার ক্ষেত্রে লেখকের সাথে যোগাযোগের চেষ্টা করা হবে, তবে সময়সীমা ও প্রকাশের প্রয়োজন অনুযায়ী সম্পাদনা টিম চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।
ভাষা ও টোনের রীতি
আমরা একটি সম্মানজনক, তথ্যভিত্তিক এবং মানবিক টোন বজায় রাখতে চাই।
ঘৃণাপূর্ণ, বিভেদমূলক, ষড়যন্ত্রভিত্তিক বা অপ্রমাণিত বক্তব্য সম্পাদনায় বাদ দেওয়া হতে পারে অথবা অবস্থাভেদে সম্পুর্ণ লেখাই বাতিল করা হতে পারে।
মেরুনপেপার যে কোনো লেখা গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার রাখে। প্রত্যাখ্যানের কারণ সাধারণত হয়:
লেখার মান বা বিষয়বস্তুর উপযোগিতা না থাকা
সম্পাদনার পরও পাঠযোগ্য না হওয়া
সম্পাদনা নীতিমালার পরিপন্থী বক্তব্য থাকা
যদি আপনার লেখা গ্রহণ না করা হয়, আমরা তা যথাসম্ভব সম্মানজনকভাবে আপনাকে জানিয়ে দেব।
হালনাগাদ ও স্বচ্ছতা
মেরুনপেপার সম্পাদনা নীতিমালা সময়ে সময়ে হালনাগাদ করতে পারে। যেকোনো হালনাগাদ আমাদের ওয়েবসাইটে প্রকাশের পর তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
আমরা চাই প্রতিটি লেখক আমাদের অংশীদার হোন—শুধু লেখক হিসেবে নয়, চিন্তার সহযাত্রী হিসেবে।