Switch language / ভাষা পরিবর্তন করুন
অভিমত

জিও-পলিটিক্যাল ও কালচারাল সার্বভৌমত্বের আইকন জিয়া

সারকথা

৭ নভেম্বরকে বাংলাদেশের জিও-পলিটিক্যাল ও কালচারাল সার্বভৌমত্ব রিক্লেইম করার দিন বলে মনে হয়েছে সবসময়। বেড়ে ওঠার সময়টাতে যে আনন্দময় শৈশব-কৈশোর উপহার দিয়েছে ৭ নভেম্বর পরবর্তী জিয়াউর রহমানের শাসনকাল; যাপিত জীবনের সেই অভিজ্ঞতা জিয়াকে একজন অনন্য নায়ক হিসেবে চিত্রিত করে।

মাসকুয়াথ আহসান
লিখেছেন:মাসকুয়াথ আহসান
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬•পড়তে ৩ মিনিট লাগবে
জিও-পলিটিক্যাল ও কালচারাল সার্বভৌমত্বের আইকন জিয়া
৭ নভেম্বরকে বাংলাদেশের জিও-পলিটিক্যাল ও কালচারাল সার্বভৌমত্ব রিক্লেইম করার দিন বলে মনে হয়েছে সবসময়। ৭৫ সালে মাত্র পাঁচ বছর বয়সে রাজনীতি বোঝার সামর্থ্য আমার ছিলো না। কিন্তু বেড়ে ওঠার সময়টাতে যে আনন্দময় শৈশব-কৈশোর উপহার দিয়েছে ৭ নভেম্বর পরবর্তী জিয়াউর রহমানের শাসনকাল; যাপিত জীবনের সেই অভিজ্ঞতা জিয়াকে একজন নায়ক হিসেবে চিত্রিত করে।

সততা, পেশাদারিতা ও শিক্ষকদের সোনালি যুগ

জিয়ার চরিত্রে যে আর্থিক সততা ও পেশাদারিতা ছিলো; তা সমাজ জীবনেও প্রতিফলিত হয়েছে। স্কুলজীবনে যে শৃংখলাবোধ ও শিক্ষকদের আইকন হয়ে ওঠার সোনালি সময়টি আমরা জেন এক্স-এরা পেয়েছি; সেই সুন্দর শৈশব উপহার দেবার জন্য জিয়াকে পছন্দ করেছি।

শিশু একাডেমি ও বিশ্বনাগরিক হয়ে ওঠার ভিত্তি

বাংলাদেশের অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও; শিশুদের কালচারাল এক্টিভিটিজের দিকে বিশেষ নজর দিয়েছিলেন তিনি। শিশু একাডেমির জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা বাংলাদেশের শিশুদের প্রতিভা বিকাশে বিশেষ ভূমিকা রেখেছে। মাত্র নয় বছর বয়সে বিতর্ক শেখায় ব্যক্তিগত ও পেশাগত জীবনে কখনো কোনো প্রতিবন্ধক অনুভব করিনি। আমাদের পারিবারিক উঠোনে আওয়ামী লীগ, বাম, জাসদ, বিএনপি সব অভিমতের মানুষ ছিলেন। তাদের মুখে জিয়া সম্পর্কে নানারকম অভিমত শুনেছি। কুরোশাওয়ার 'রশোমন' চলচ্চিত্রের মতো চার রকম সাক্ষ্য সেসব। > **সম্পর্কিত ভূরাজনৈতিক বিশ্লেষণ পড়ুন**: ৭ নভেম্বর ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি: শহীদ জিয়ার সার্বভৌম ডকট্রিন — রাকিবুল ইসলাম।

সংস্কৃতি, সাহিত্য ও বিটিভির সোনালি অধ্যায়

কিন্তু আমি দেখতাম বিটিভির পর্দা; যেখানে শিল্প-সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক চর্চার সুরুচি প্রতিফলিত হয়েছে। শিশুদের জন্য পশ্চিমের লেটেস্ট সব সিরিজ এনে দেখাতো বিটিভি। ফলে বিশ্বনাগরিক হিসেবে তৈরি হয়েছি আমরা। ইউরোপ-আমেরিকায় সমবয়সীদের সঙ্গে শৈশবের স্মৃতিচারণে আমরা একই টিভি সিরিজ কিংবা সংগীত নিয়ে গল্প করতে পেরেছি। পঞ্চাশ-ষাট-সত্তর দশকের কবিরা বাংলাদেশের কাব্য আন্দোলনের যে জাগরণ ঘটিয়েছিলেন; তার চূড়ান্ত উৎকর্ষের আভা আমরা পেয়েছি সে সময়ের পত্রিকার সাহিত্য পাতায়, বিটিভির সাহিত্য আসরে। বিটিভির নাটকে ভালো গল্প, ভালো অভিনয় সব মিলিয়ে সোনালী যুগের তারকাদের সম্মিলন দেখেছি। থিয়েটার আন্দোলন শক্তিশালী হয়ে উঠতে শুরু করেছে।

চলচ্চিত্র ও সাংস্কৃতিক আদান-প্রদানের বাতাবরণ

বাংলাদেশ চলচ্চিত্রের সুন্দর সময় ছিলো সেটা। প্রেক্ষাগৃহে গিয়ে সপরিবারে চলচ্চিত্র দেখার পরিবেশ ছিলো। সোনালী যুগের অভিনেতা, অভিনেত্রী ও চলচ্চিত্রকারেরা ছিলেন। একটু বড় হয়ে আঠার বছর বয়সে ইন্ডিয়া ভ্রমণ করতে গিয়ে কলকাতায় বাংলাদেশের কবিতা-নাটক ও চলচ্চিত্রের উদার প্রশংসা শুনেছি। বাড়ির ছাদের এন্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে কলকাতার পুরবাসী ও পশ্চিমবঙ্গের মানুষ বিটিভি দেখতেন। আমরাও বাংলাদেশ ছাদের এন্টেনা ঘুরিয়ে দূরদর্শনে সত্যজিৎ রায়ের ইন্টারভিউ দেখেছি। চমৎকার একটা সাংস্কৃতিক আদান-প্রদানের বাতাবরণ তৈরি হয়েছিলো। জিয়াউর রহমানের মা করাচিতে রেডিও পাকিস্তানে সংগীত পরিবেশন করতেন। তিনি নিজেও কৈশোরে চলচ্চিত্রের নায়ক হতে চেয়েছিলেন। ফলে রাষ্ট্রনায়ক হিসেবে কালচারাল এক্টিভিজমে তার সার্বক্ষণিক মনোযোগ থাকাটাই স্বাভাবিক।

১৯৬৫ ও ১৯৭১: রণাঙ্গনের বীরত্ব থেকে সার্কের আঞ্চলিক রূপকল্প

১৯৬৫ সালে তিনি ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তার অসম সাহসিকতায় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তানের লাহোরকে ভারতীয় সেনাদের দখল থেকে রক্ষা করেছিলো। ১৯৭১ সালে তিনি পাকিস্তানের দখলদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। কালুরঘাটে স্থাপিত অস্থায়ী বেতারকেন্দ্রে গিয়ে ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণা করেছেন। সম্মুখ সমরে তার সাহসিরতার বর্ণনা ইন্ডিয়ার যৌথবাহিনীর কর্মকর্তার বর্ণনায় পাওয়া যায়। জিয়া ভারত ও পাকিস্তান উভয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন; কিন্তু সার্কের চিন্তার মাঝ দিয়ে দক্ষিণ এশিয়ায় ইউরোপীয় ইউনিয়নের মতো আঞ্চলিক যূথবদ্ধতার স্বপ্ন দেখেছিলেন। তিনি জানতেন, যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ হলে; অর্থনৈতিক আদান-প্রদানের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ দক্ষিণ এশিয়া গড়ে তোলা সম্ভব।

বাইনারি বয়ান অতিক্রম করে সার্বভৌমত্বের অনন্য আইকন

আমাদের সমাজে ত্রুটিহীন মহামানবের আকাঙ্ক্ষা প্রবল। ফলে নায়ক জিয়া ও খলনায়ক জিয়া—উভয় ন্যারেটিভ এদেশে তৈরি হয়েছে অর্ধশতক ধরে। সেসবে কান না দিয়ে আমি কেবল আমার শৈশব-কৈশোরকে দেখি। সেখানে জিও-পলিটিক্যাল ও কালচারাল সার্বভৌমত্বের আকাঙ্ক্ষায় ঋজু একজন জিয়াকে দেখি।

রেটিং

(নতুন)

শেয়ার

পাঠকের মন্তব্য ও পর্যালোচনা

(০)
মন্তব্য করতে Google বা Facebook দিয়ে লগইন করা আবশ্যক
মাসকুয়াথ আহসান
মাসকুয়াথ আহসান

কলামিস্ট ও প্রাবন্ধিক

বিশিষ্ট কলামিস্ট ও বিশ্লেষক। সমকালীন রাজনীতি, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে দীর্ঘকাল ধরে লিখছেন।

সম্পর্কিত নিবন্ধ

আরও দেখুন →
মক্কা চুক্তি: বাংলাদেশের যৌথ প্রতিরক্ষায় যোগদান কেন অপরিহার্য?অভিমত

মক্কা চুক্তি: বাংলাদেশের যৌথ প্রতিরক্ষায় যোগদান কেন অপরিহার্য?

মক্কা চুক্তি ২০২৬ সালের ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়। এতে বলা হয়েছে, এক সদস্যের ওপর সশস্ত্র আক্রমণ হলে তা সবার ওপর আক্রমণ ধরা হবে। বাংলাদেশের যুক্তি সহজ: সীমান্ত হত্যা, পানি আর ট্রানজিট — তিনটিতেই দরকষাকষির জায়গা এখন প্রায় শূন্য। এই লেখার দাবি, একটি যৌথ কাঠামো সেই জায়গাটা ফিরিয়ে দিতে পারে।

২৭ আগস্ট ২০২৬পড়ুন →
দেশ আর ৫ আগস্টের আগে ফিরবে নাঅভিমত

দেশ আর ৫ আগস্টের আগে ফিরবে না

ড. ইউনূস ও তার কিছু উপদেষ্টার সার্বভৌম চিন্তাকে বাংলাদেশের লব্ধপ্রতিষ্ঠিত আলোকিত সমাজ, ব্যবসায়ী, সিভিল-মিলিটারি বুরোক্র্যাসির সিনিয়র পর্যায়ের লোকরা ও ডিপস্টেট ভারত প্রভুর প্রতি বেয়াদবি হিসেবে চিহ্নিত করেছে। সেটি বুঝেই ইউনূস প্রশাসনের যারা নির্বাচন-পরবর্তী নতুন সরকারে পদপদবি চান, তারা সমঝে চলেছেন। ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যরা শিক্ষিত-মধ্যবিত্ত, তারা ঢাকার ভারত ভক্ত কালচারাল সাব-সোসাইটিতে ব্রাত্য হয়ে পড়েছেন।

৩ জুন ২০২৬পড়ুন →
পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় কি বাংলাদেশের জন্য নতুন হুমকি, নাকি পুরোনো শোষণের নগ্ন রূপ?অভিমত

পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় কি বাংলাদেশের জন্য নতুন হুমকি, নাকি পুরোনো শোষণের নগ্ন রূপ?

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের আড়ালে লুকিয়ে থাকা সাউথ এশিয়ার ভূ-রাজনীতির আসল অংক কী? বাংলাদেশ কি শুধুই ভারতের ডাম্পিং গ্রাউন্ড?

৫ মে ২০২৬পড়ুন →
ফিলিস্তিনি সংকট ও আব্রাহাম চুক্তিঃ সমালোচনা, সুফল ও বাস্তবতাঅভিমত

ফিলিস্তিনি সংকট ও আব্রাহাম চুক্তিঃ সমালোচনা, সুফল ও বাস্তবতা

মধ্যপ্রাচ্যের রাজনীতি আজ যে উত্তেজনায় ভরা, তার কেন্দ্রবিন্দুতে আছে ফিলিস্তিনি সংকট এবং আব্রাহাম চুক্তি নামের এক পরিবর্তনশীল কূটনৈতিক প্যাকেজ।

১৪ অক্টোবর ২০২৫পড়ুন →

মেরুনপেপারের সাথে যুক্ত থাকুন

আইন, রাজনীতি, ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণধর্মী সেরা প্রবন্ধগুলো প্রতি সপ্তাহে সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।

আমরা স্প্যাম করি না। যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।