Switch language / ভাষা পরিবর্তন করুন

রেস সাব জুডিস কি? রেস সাব জুডিস ও রেস জুডিকাটার মধ্যে পার্থক্য কি?

সারকথা

রেস সাব জুডিস নীতির হলো একই বিষয়ে অন্যত্র বিচারাধীন একাধিক মামলা।

রাকিবুল ইসলাম
লিখেছেন:রাকিবুল ইসলাম
প্রকাশিত: ১৪ মে ২০২৪•পড়তে ৫ মিনিট লাগবে
রেস সাব জুডিস কি? রেস সাব জুডিস ও রেস জুডিকাটার মধ্যে পার্থক্য কি?

রেস সাব জুডিস নীতিটি আদালতের মোকাদ্দমা সংক্রান্ত একটি নীতি। নীতিটি এসেছে রোমান আইনের সুপরিচিত নীতি lis alibi pendens (dispute elsewhere pending)বা ‘একই বিষয়ে অন্যত্র বিচারাধীন একাধিক মামলা’ নীতি থেকে। রেস সাব জুডিস নীতির উদ্দেশ্যে হলো কোন মোকদ্দমার পক্ষগণ যাতে একই বিষয়ে একাধিক মোকাদ্দমায় জড়িয়ে ক্ষতিগ্রস্ত না হয়, বিচারে জটিলতা সৃষ্টি না হয় তা নিশ্চিত করা।

রেস সাব জুডিস কি?

রেস সাব জুডিস শব্দটি দুটি ল্যাটিন শব্দযোগে গঠিত। রেস Res অর্থ ‘বিষয়’ এবং সাব জুডিস Sub-Judice অর্থ ‘বিচারাধীন’ অর্থ্যাৎ, আদালতে বিচারাধীন কোন বিষয়। এই নীতিটির মূল কথা হলো, একই পক্ষসমূহের মধ্যে, একই বিচার্য বিষয়ে, একই এখতিয়ার সম্পন্ন আদালতে একাধিক মোকাদ্দমা বিচারাধীন থাকতে পারে না। এই নীতির প্রয়োগ ঘটিয়ে পরবর্তিতে দায়েরকৃত মোকাদ্দমাটি স্থগিত (Stay of Suit) করা হবে। তবে, আদালত চাইলে ন্যায়বিচারের স্বার্থে রেস সাব জুডিসের নীতি প্রয়োগ করা ছাড়াও দেওয়ানী কার্যবিধির ১৫১ ধারার অধীন কোন মোকদ্দমা স্থগিত করতে পারে।

সম্পর্কিত বিশ্লেষণ
রেস জুডিকাটা বা বিচারকৃত সিদ্ধান্ত নীতি (Res Judicata) কি? রেস জুডিকাটার শর্তাবলী ও কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা

রেস জুডিকাটা নীতি হলো, একই পক্ষসমূহের মধ্যে আদালতে চুড়ান্তভাবে নিষ্পত্তিকৃত একটি বিষয়ে নতুন কোন মামলা করা যাবেনা।

রাকিবুল ইসলাম • আইন
সম্পূর্ণ পড়ুন →
ডিক্রি কাকে বলে, রেস সাব জুডিস, Judge Signing on the Papers

দেওয়ানী কার্যবিধির ১০ ধারার কোথাও রেস সাব জুডিস শব্দগুচ্ছটি ব্যবহার করা না হলেও এখানে বরং Stay of Suit শব্দগুচ্ছ ব্যবহার করে মোকাদ্দমাটি স্থগিত করার কথা বলা হয়েছে। দেওয়ানী কার্যবিধির ১৯০৮ এর ১০ ধারা অনুযায়ী, দাবীকৃত প্রতিকার প্রদানের এখতিয়ার সম্পন্ন বাংলাদেশের যেকোন আদালতে বা সুপ্রিম কোর্টে একই পক্ষসমূহের মধ্যে বা তাদের প্রতিনিধিদের মধ্যে একই বিচার্য বিষয়ে কোন মোকাদ্দমা বিচারাধীন থাকলে পরবর্তিতে দায়েরকৃত মোকাদ্দমাটি আদালত বিচার না করে স্থগিত করবেন। তবে পূর্ববর্তি মোকদ্দমাটি বিদেশী আদালতে দায়েরকৃত হলে বাংলাদেশের কোন আদালতে পরবর্তিতে দায়েরকৃত মোকদ্দমার ক্ষেত্রে রেস সাব জুডিস নীতিটি প্রযোজ্য হবেনা।

মৌলিক লেখা আহ্বান • CONTRIBUTORS WANTED

মেরুনপেপারে আপনার চিন্তাশীল ও গবেষণাধর্মী লেখা প্রকাশ করুন

আইন, রাজনীতি, দর্শন, অর্থনীতি ও ভূ-রাজনীতি বিষয়ে মৌলিক গবেষণা ও বিশ্লেষণ লিখে পৌঁছে দিন অনুসন্ধিৎসু পাঠকদের কাছে।

লেখা জমা দিন →

রেস সাব জুডিস নীতির উদ্দেশ্য কি?

পক্ষগণ যাতে একই বিষয়ে একাধিক মোকাদ্দমায় জড়িয়ে ক্ষতিগ্রস্ত না হয়, বিচারে জটিলতা সৃষ্টি না হয় সে উদ্দেশ্যেই রেস সাব জুডিস নীতিটি প্রয়োগ করা হয়। রেস সাবজুডিস নীতির উদ্দেশ্যগুলো নিম্নরূপঃ

বিশেষ সুপারিশ
ডিক্রি কাকে বলে? রায় ও ডিক্রির মধ্যে পার্থক্য কি?

ডিক্রি বলতে আদালত কর্তৃক ঘোষিত একটি আনুষ্ঠানিক ও চুড়ান্ত সিদ্ধান্ত বা নির্দেশকে বোঝায়।

রাকিবুল ইসলাম • আইন
সম্পূর্ণ পড়ুন →
  • মামলার বহুত্ব নিবারণ করা রেস সাব জুডিস নীতির প্রধান উদ্দেশ্য। সিদ্দিক মিয়া বনাম ইদ্রিস ৬০ ডিএল আর ২০০৮ ২০ মামলায় আদালত বলা হয়েছে, মোকাদ্দমার কার্যক্রমের বহুত্ব নিবারণ করা এবং বিরোধপূর্ণ সিদ্ধান্ত এড়ানোই দেওয়ানী কার্যবিধির ১০ ধারার উদ্দেশ্য। একাধিক মোকাদ্দমা থেকে বাদীকে বিরত না রাখলে বা একই বিষয়ে একাধিক মোকাদ্দমা থাকলে ন্যায় বিচারের উদ্দেশ্য ব্যর্থ হবে।
  • বিরোধপূর্ণ সিদ্ধান্ত এড়ানো রেস সাব জুডিস নীতির অন্যতম একটি উদ্দেশ্য। একই বিষয়ে পরস্পর বিরোধীন সিদ্ধান্ত থেকে আদালতকে বিরত রাখার উদ্দেশ্যে এই নীতির প্রয়োগ করা হয়। 
  • একই বিষয়ে একাধিক মোকদ্দমা বিচারাধীন থাকার ফলে সৃষ্ট হয়রানি বা অসুবিধা থেকে পক্ষসমূহকে মুক্ত করা রেস সাব জুডিস নীতির উদ্দেশ্য।
  • আদালতের সময়ের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা রেস সাব জুডিস নীতির গুরুত্বপূর্ন একটি উদ্দেশ্য। একাধিক বিষয়ে একাধিক মোকদ্দমা চলমান থাকলে বিচারিক জটিলতা সৃষ্টি হবে। আদালতের গুরুত্বপূর্ণ সময় বিনষ্ট হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা বাঁধাগ্রস্ত হবে। তাই রেস সাব জুডিস আদালতের সময়ের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করাকে গুরুত্ব দেয়।

রেস জুডিকাটা বা বিচারকৃত সিদ্ধান্ত নীতি (Res Judicata) কি? রেস জুডিকাটার শর্তাবলী ও কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা

কখন রেস সাব জুডিস নীতি প্রয়োগ করা যাবে?

রেস সাব জুডিস নীতি অনুযায়ী, একই বিচার্য বিষয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন থাকতে পারেনা। দেওয়ানী কার্যবিধির ১০ ধারায় অনুসৃত নীতি অনুযায়ী পরবর্তিতে দায়েরকৃত মামলাটি স্থগিত করতে হবে। কখন দেওয়ানী কার্যবিধির ১০ ধারার রেস সাব জুডিস নীতি প্রয়োগ করা যাবে তা কতগুলো শর্তের ওপর নির্ভর করে। নিচে রেস সাব জুডিস নীতি প্রয়োগের শর্তাবলি আলোচনা করা হলোঃ

  • দুটি মামলা থাকতে হবে; পূর্বে দায়েরকৃত বিচারাধীন এবং পরবর্তিতে দায়েরকৃত মামলা। পূর্বে দায়েরকৃত মামলাটি বাংলাদেশের যেকোন আদালতে, সুপ্রিমকোর্টে বিচারাধীন থাকতে হবে।
  • উভয় মামলার বিষয়বস্তু প্রত্যক্ষ এবং মৌলিকভাবে একই হতে হবে।
  • উভয় মামলার পক্ষসমূহ একই হবে এবং একই স্বত্বের অধীন হতে হবে।
  • পূর্বে দায়েরকৃত মামলাটির প্রতিকার দেয়ার এখতিয়ারাধীন আদালতে বিচারাধীন থাকতে হবে। এখতিয়ার বিহীন আদালতে পূর্ববর্তি মামলা বিচারাধীন থাকলেও পরবর্তিতে দায়েরকৃত মামলায় রেস সাব জুডিস নীতি প্রযোজ্য হবেনা। (মিনোসের বনাম হেমা, এআইআর, ১৯৮২ বোম্বে ১৫১)

রেস সাব জুডিস ও রেস জুডিকাটার মধ্যে পার্থক্য

রেস সাবজুডিস ও রেস জুডিকাটার মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হলোঃ

পার্থক্যের ভিত্তিরেস সাব জুডিসরেস জুডিকাটা
সংজ্ঞাপ্রার্থিত প্রতিকার দেয়ার এখতিয়ারসম্পন্ন আদালতে একই বিচার্য বিষয়ে একই পক্ষসমূহের মধ্যে কোন মামলা বিচারাধীন থাকলে, পরবর্তিতে দায়েরকৃত মামলা স্থগিত করার যে নীতি আদালত অনুসরণ করে তাই রেস সাব জুডিস।যখন কোন একটি তর্কিত বিষয়ে কোন আদালত চুড়ান্তভাবে নিষ্পত্তি করে, তখন ওই নিষ্পত্তিকৃত বিষয়ে পরবর্তিতে নতুন কোন মামলা দায়ের নিষিদ্ধ করার যে নীতি আদালত অনুসরণ করে তাই রেস জুডিকাটা।
ধারাদেওয়ানী কার্যবিধির ১০ ধারা।দেওয়ানী কার্যবিধির ১১ ধারা।
একত্রে শুনানিআদালত পূর্ববর্তি ও পরবর্তি মামলা একত্রে শুনানি করার আদেশ দিতে পারে।আদালত পূর্ববর্তি ও পরবর্তি মামলা একত্রে শুনানি করার সুযোগ নেই।
প্রযোজ্যতাপক্ষদ্বয়ের মধ্যে বিচারাধীন সমান্তরাল মামলার ক্ষেত্রে প্রযোজ্য।চুড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য।
বাংলাদেশ ভিন্ন আদালতের প্রযোজ্যতাবিদেশি আদালতের রায়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না।বিদেশি আদালতের রায়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
সিদ্ধান্তপরবর্তি মোকদ্দমা খারিজ করেনা, মোকদ্দমার বিচার স্থগিত করে।পরবর্তি মোকদ্দমা দায়েরে বাধা দেয় বা মোকদ্দমা খারিজ করে।

রেটিং

(নতুন)

শেয়ার

পাঠকের মন্তব্য ও পর্যালোচনা

(০)
মন্তব্য করতে Google বা Facebook দিয়ে লগইন করা আবশ্যক
রাকিবুল ইসলাম
রাকিবুল ইসলাম

লেখক (Author)

আইন, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও সমাজতত্ত্বের অনুসন্ধিৎসু গবেষক ও লেখক। মেরুনপেপারের প্রতিষ্ঠাতা ও প্রধান কন্ট্রিবিউটর হিসেবে নিয়মিত সমসাময়িক ভূ-রাজনীতি ও সাংবিধানিক বিষয়াবলী নিয়ে লিখছেন।

সম্পর্কিত নিবন্ধ

আরও দেখুন →
রেস জুডিকাটা বা বিচারকৃত সিদ্ধান্ত নীতি (Res Judicata) কি? রেস জুডিকাটার শর্তাবলী ও কনস্ট্রাকটিভ রেস জুডিকাটাআইন

রেস জুডিকাটা বা বিচারকৃত সিদ্ধান্ত নীতি (Res Judicata) কি? রেস জুডিকাটার শর্তাবলী ও কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা

রেস জুডিকাটা নীতি হলো, একই পক্ষসমূহের মধ্যে আদালতে চুড়ান্তভাবে নিষ্পত্তিকৃত একটি বিষয়ে নতুন কোন মামলা করা যাবেনা।

৮ মার্চ ২০২৪পড়ুন →
ডিক্রি কাকে বলে? রায় ও ডিক্রির মধ্যে পার্থক্য কি?আইন

ডিক্রি কাকে বলে? রায় ও ডিক্রির মধ্যে পার্থক্য কি?

ডিক্রি বলতে আদালত কর্তৃক ঘোষিত একটি আনুষ্ঠানিক ও চুড়ান্ত সিদ্ধান্ত বা নির্দেশকে বোঝায়।

১২ মে ২০২৪পড়ুন →
আদালত কী? আদালত কত প্রকার ও কি কি?আইন

আদালত কী? আদালত কত প্রকার ও কি কি?

আদালত হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সেই বৈধ প্রতিষ্ঠান, যেখানে প্রচলিত আইন অনুযায়ী বিরোধ নিষ্পত্তি, অপরাধের বিচার ও আইনি অধিকার রক্ষার প্রক্রিয়া সম্পন্ন হয়।

৩০ এপ্রিল ২০২৫পড়ুন →
দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা কি? বাংলাদেশের বিভিন্ন প্রকার দেওয়ানি আদালতসমূহ কি কি?আইন

দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা কি? বাংলাদেশের বিভিন্ন প্রকার দেওয়ানি আদালতসমূহ কি কি?

যখন কোনো মোকদ্দমায় সম্পত্তি বা পদের অধিকার নিয়ে বিরোধ দেখা দেয়, তখন সেটিকে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা হিসেবে গণ্য করা হয়।

১১ জানুয়ারি ২০২৫পড়ুন →

মেরুনপেপারের সাথে যুক্ত থাকুন

আইন, রাজনীতি, ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণধর্মী সেরা প্রবন্ধগুলো প্রতি সপ্তাহে সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।

আমরা স্প্যাম করি না। যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।