কোথা থেকে এলো অপারেশন বুনিয়ান-উন-মারসুস?
বুনিয়ান-উন-মারসুস (بنيان مرصوص) শব্দগুচ্ছের উৎপত্তি কোরআনের সূরা ৬১ (আস-সাফ), আয়াত ৪-এ থেকে নেওয়া হয়েছে।। এই আয়াতে বলা হয়েছে, আল্লাহ্ তাদের প্রতি সন্তুষ্ট হন যারা তাঁর পথে "একটি সুসংহত প্রাচীরের মতো" লড়াই করে। পাকিস্তান সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) জানিয়েছে, এই নামকরণের মাধ্যমে তারা তাদের সৈন্যদের ঐক্যবদ্ধ শক্তি ও অটল মনোবল-এর প্রতীক তুলে ধরতে চেয়েছে। গত ২০২৫ সালের ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত গত ৬ মে "অপারেশন সিঁদুর" চালায়, যেখানে পাকিস্তানের অভ্যন্তরে ৯টি স্থাপনায় হামলা করে ভারত। যদিও সেই হামলার জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতের ৫ টি যুদ্ধবিমান ধ্বংস করে এবং কয়েকজন সৈন্যকে গ্রেফতার করে ভারত। পাকিস্তান এটিকে "সার্বভৌমত্বে হস্তক্ষেপ" বলে অভিহিত করে ভারতের "অপারেশন সিঁদুর"-এর জবাবেই ইসলামাবাদ অপারেশন বুনিয়ান-উন-মারসুস শুরু করেছে।শেষপর্যন্ত কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলাই কি ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধাবে?
অপারেশন বুনিয়ান-উন-মারসুসের কৌশলগত লক্ষ্যবস্তুসমূহ এবং ক্ষয়ক্ষতি
পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম পিটিভিকে উল্লেখ করে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই হামলার একটি তালিকা তৈরি করেছে। সূত্র অনুযায়ী, পাকিস্তান এই অভিযানে সাইবার যুদ্ধ, বায়ুহামলা ও ভূমি আক্রমণ-এর সমন্বয় ঘটিয়েছে। উল্লেখযোগ্য টার্গেটগুলোর মধ্যে রয়েছে:- ভারতের বিদ্যুৎ গ্রিডের ৭০% ধ্বংস: ১০ মে ভোররাতে পাকিস্তান সাইবার কমান্ডোরা উত্তরভারতের পাওয়ার সিস্টেমে হামলা চালায়, যার ফলে দিল্লি-সহ ৮টি রাজ্যে বিদ্যুৎ বিপর্যয় নেমে আসে।
- এস-৪০০ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস: আদমপুর এয়ার বেসে রাশিয়ায় নির্মিত এই অত্যাধুনিক ব্যবস্থা পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার থেকে নিক্ষিপ্ত স্থানীয় প্রযুক্তিতে তৈরি ১২০ কিমি পাল্লার ফাতাহ-১ ক্ষেপণাস্ত্রে ধ্বংস হয়।
- রাজৌরি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র: ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর একটি সেন্টারে ড্রোন হামলা চালানো হয়, যেখানে ১৫ জন কর্মকর্তা নিহত হন।



